চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬  

শিরোনাম

 শেষ মিনিটের গোলে তৃতীয় স্থানে অবস্থান মজবুত করলো চেলসি

স্পোর্টস ডেস্ক    |    ১২:২৯ পিএম, ২০২২-০৪-২৫

 শেষ মিনিটের গোলে তৃতীয় স্থানে অবস্থান মজবুত করলো চেলসি

আগের সপ্তাহে আর্সেনালের কাছে পর্যদুস্ত হওয়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা চারে থাকা নিয়েই শঙ্কায় পড়ে গিয়েছিল চেলসি। তবে, রোববার স্ট্যামফোর্ড ব্রিজে লন্ডনের আরেক দল ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল চেলসি। এই ম্যাচেও প্রায় পয়েন্ট হারাতে বসেছিল ব্লুজরা। তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে, ৯০তম মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিচের গোলে গুরুত্বপূর্ণ এক জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো চেলসি। সে সঙ্গে লিগ টেবিলের তৃতীয় স্থানে নিজেদের অবস্থানও মজবুত করে নিলো তারা।

৩২ ম্যাচ খেলে চেলসির অর্জন ৬৫ পয়েন্ট। ৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে ম্যানসিটি। ৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল এবং ৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আর্সেনাল।ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বল দখলের লড়াইয়ে ডেভিড ময়েজের হ্যামার্সদের থেকে অনেকটাই এগিয়ে ছিল চেলসি। কিন্তু গোলের সন্ধান আর পাচ্ছিল না তারা। এ সময় শঙ্কা দেখা দেয়, ঘরের মাঠে টানা তৃতীয় লিগ ম্যাচে পয়েন্ট হারানোর।

তবে প্রায় পুরো ম্যাচ গোলশূন্য থাকার পর, একেবারে শেষ মুহূর্তে এসেই চূড়ান্ত নাটক দেখা যায়। ওয়েস্ট হ্যাম ডিফেন্ডার ক্রেইগ ডসন চেলসির রোমেলু লুকাকুকে বক্সের মধ্যে ফাউল করে বসেন। চেলসি পেনাল্টি তো পায়ই, পাশাপাশি নিশ্চিত গোল করার সুযোগে অবৈধভাবে বাঁধা দেওয়ায় লাল কার্ড দেখেন ডসন।

কিন্তু এ পর্যায়ে এসে চেলসিকে চূড়ান্ত হতাশ হতে জয়। ৮৭ মিনিটে পাওয়া পেনাল্টি স্পট কিক নিতে আসেন জর্জিনহো। তার কিকটি বাঁচিয়ে দেন ওয়েস্ট হ্যাম গোলরক্ষক লুকাস ফ্যাবিয়ানস্কি।ম্যাচ নিশ্চিত ড্রয়ের দিকেই এগোচ্ছিল। তবে ৯০ মিনিটে মার্কো আলোনসোর ক্রস থেকে ম্যাচে চেলসির ২৪তম শটে অবশেষে গোল করতে সক্ষম হন পরিবর্তিত খেলোয়াড় পুলিসিচ। ৭৬ মিনিটে টিমো ওয়ার্নারের পরিবর্তে পুলিচিসকে মাঠে নামান কোচ টুখেল।

ম্যাচের পর গোলদাতা পুলিসিচ বলেন, ‘(টুখেল) শুধু আমাকে বললেন যে পার্থক্যটা গড়ে দাও। সমন্বয় করো এবং সুযোগ তৈরি করো। এখন এই জয়ের পর খুবই ভালো লাগছে যে আমাদের সেরা চারে থাকা প্রায় নিশ্চিত হতে যাচ্ছে।’

রিটেলেড নিউজ

মিরপুরে হলো ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

মিরপুরে হলো ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত


ঢাকায় ফিরেছেন হাথুরু

ঢাকায় ফিরেছেন হাথুরু

স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত


পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত


ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত


বাংলাদেশ এ’ দলের সাথেই পাকিস্তান সফরে যেতে পারেন মুশফিক, মোমিনুল

বাংলাদেশ এ’ দলের সাথেই পাকিস্তান সফরে যেতে পারেন মুশফিক, মোমিনুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ  এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে  যেতে  পারেন  জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত


যুক্তরাষ্ট্রকে প্রথম স্বর্ণ উপহার দিল পুরুষ রিলে সাঁতারু দল

যুক্তরাষ্ট্রকে প্রথম স্বর্ণ উপহার দিল পুরুষ রিলে সাঁতারু দল

স্পোর্টস ডেস্ক : ৪ ͯ ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে কাল যুক্তরাষ্ট্রকে প্যারিস গেমসে প্রথম স্বর্ণপদক উপহার দিয়েছে যু...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর